বিপুল চন্দ্র রায়
হেমন্তের বুকে আজ খুশির আগমন,
সোনালী ফসলে ভরা কৃষকের মন।
নতুন ধানের গন্ধে মাতাল সমীরণ,
এসেছে নবান্ন, রইল সবার নিমন্ত্রণ।
মাঠজুড়ে আজ শুধু পাকা ধানের মেলা,
ধান কাটার গানে চলে নবান্নের খেলা।
নতুন ধানের গন্ধে ভরে এই ত্রিভুবন,
ঘরে ঘরে হবে আজ নবান্নের আয়োজন।
নতুন চালের পায়েস, পিঠে-পুলি গড়া,
গ্রাম বাংলার আনন্দের জোয়ার ভরা।
হেমন্তের এই দিনে সবাই হোক খুশি,
ঐক্যের ডোরে বাঁধা এ নবান্নময় স্মৃতি।
শেয়ার করুন:
সম্পর্কিত Post
অনন্ত পৃথ্বীরাজের প্রেমের কবিতাগুচ্ছ
২৫-০৬-২০২৬
শেখ এহসান আহাম্মেদের কয়েকটি কবিতা
২৪-০৬-২০২৬
গোবিন্দলাল হালদারের একগুচ্ছ কবিতা
১৩-০৬-২০২৬
নুরুল ইসলাম বাবুলের গুচ্ছ কবিতা
০৬-০১-২০২৬
অনন্ত পৃথ্বীরাজের প্রেমের কবিতাগুচ্ছ
২৫-০৬-২০২৬
শেখ এহসান আহাম্মেদের কয়েকটি কবিতা
২৪-০৬-২০২৬
গোবিন্দলাল হালদারের একগুচ্ছ কবিতা
১৩-০৬-২০২৬
নুরুল ইসলাম বাবুলের গুচ্ছ কবিতা
০৬-০১-২০২৬
বিরহিনী ফাঁদ
২৯-১২-২০২৫